রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে তিন স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা
এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে তিন স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা
প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (এপিওএআই) ২০২৬-এ তিনটি স্বর্ণপদক জয় করা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছ। গত ৪ জুলাই রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনুষ্ঠানে সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
চীন, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ইরানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের তিন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। প্রতিযোগিতায় প্রদত্ত মোট ১০টি স্বর্ণপদকের মধ্যে তিনটিই বাংলাদেশের ঝুলিতে আসে।
বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্য। আন্তর্জাতিক র্যাংকিংয়ে তারা যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও নবম স্থান অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বর্ণপদকজয়ীদের পাশাপাশি সম্মানজনক স্বীকৃতি পাওয়া অন্যান্য প্রতিযোগী, দলের কোচ ও মেন্টরদেরও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমসের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ, মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য আনিস রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন মোল্লা এবং বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। এছাড়া মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান এবং সৌদি আরবের এআই বিশেষজ্ঞ ড. এহসানুল হক ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানান।
বাংলাদেশ দলের কোচ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. আজম খান বলেন, দেশি-বিদেশি মেন্টরদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। মে মাসে আঞ্চলিক ও জাতীয় পর্ব শেষে জাতীয় সিলেকশন ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়। গত ১৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি) থেকে অনলাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আটজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ছয় ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মেশিন লার্নিংভিত্তিক চারটি জটিল সমস্যা সমাধান করেন।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন