রবিবার ● ৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বপ্নের লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী
স্বপ্নের লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী
সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফির স্বীকৃতি হিসেবে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান তালহাকে ১০ হাজার টাকা মূল্যের গিফট প্রদান করেছে।
ঢাকার ডেমরার বাসিন্দা হাসিবুর রহমান তালহা সম্প্রতি ‘স্বপ্ন’ ব্র্যান্ডের লোগোকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমধর্মী আলোকচিত্র ধারণ করেন। ছবিটিতে অন্ধকার ও প্রতিকূলতাকে অতিক্রম করে আলোর দিকে, বিশেষ করে চাঁদের উদ্দেশে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে। প্রতীকী এই উপস্থাপনাটি স্বপ্ন ব্র্যান্ডের মূল দর্শন- স্বপ্ন দেখা, আশা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার চেতনাকে ধারণ করেছে।
এ বিষয়ে স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে অনুপ্রেরণার সংস্কৃতি গড়ে তুলতে স্বপ্ন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে তালহার তোলা ব্যতিক্রমী ছবিটি ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করেছে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন