সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজে ‘৭.৭ সুপার সেভিংস সেল’ শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজে ‘৭.৭ সুপার সেভিংস সেল’ শুরু
১২৭ বার পঠিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজে ‘৭.৭ সুপার সেভিংস সেল’ শুরু

---দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় বিভিন্ন ক্যাটাগরির পণ্যে মূল্যছাড়, বিশেষ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং পেমেন্ট পার্টনারদের অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

দারাজ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, ডেলিভারি ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ভাউচারও পাওয়া যাবে।

ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। ডেটল পণ্যে নূন্যতম ২৯৯ টাকার কেনাকাটার ভিত্তিতে নির্বাচিত পাঁচজন গ্রাহক জিতে নিতে পারবেন বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স। পুরস্কারের তালিকায় রয়েছে এয়ার কন্ডিশনার, গুগল টিভি, রিচার্জেবল সিলিং ফ্যান, এয়ার ফ্রায়ার ও মিক্সার গ্রাইন্ডার।

গ্রাহকদের জন্য থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজনও। নির্ধারিত সময়ে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া ৯ জুলাই ‘ট্র্যাকশন ডিল’ এর আওতায় নির্বাচিত কিছু পণ্য ৭৭ ও ৭৭৭ টাকায় কেনার সুযোগ থাকবে।

ক্যাম্পেইনে বিভিন্ন ব্র্যান্ড ডেও আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিশন, ইউনিলিভার, রিয়েলমি, রেকিট, ভিট, টপ টেক জোন, ম্যারিকো ও ওরাইমো ব্র্যান্ড ডে। পাশাপাশি ক্যাটাগরিভিত্তিক বিশেষ অফারও চলবে পুরো ক্যাম্পেইনজুড়ে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য দারাজের ‘এভরিডে লো প্রাইস’ বা ‘দারাজ চয়েস’ চ্যানেলে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে অতিরিক্ত উপহার পাওয়ার সুযোগ থাকবে।

এবারের ক্যাম্পেইনে ডেটল ও ইউনিলিভার প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া প্যারাস্যুট ন্যাচারালে, হিমালয়া, সেসা ও গোদরেজসহ বেশ কয়েকটি ব্র্যান্ড অংশ নিচ্ছে।

পেমেন্ট সুবিধার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া বিকাশের মাধ্যমে নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কিনলে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় এবং ইবিএল জিপের মাধ্যমে নির্বাচিত পণ্যে ০ শতাংশ সুদে ইএমআই ও ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাবে।

দারাজ জানিয়েছে, গ্রাহকরা দারাজ অ্যাপ এবং ক্যাম্পেইন পেজে প্রতিদিনের অফার, ব্র্যান্ড ডিল এবং বিশেষ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন