সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআইয়ের নতুন সম্ভাবনা: স্মার্টফোন যদি মনে রাখে প্রয়োজনীয় সবকিছু
এআইয়ের নতুন সম্ভাবনা: স্মার্টফোন যদি মনে রাখে প্রয়োজনীয় সবকিছু
একসময় মানুষ গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখত ডায়েরি বা নোটবুকে। এখন সেই জায়গা নিয়েছে স্মার্টফোন। তবে তথ্য সংরক্ষণ সহজ হলেও, প্রয়োজনের সময় সেগুলো খুঁজে পাওয়া অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রতিদিন স্মার্টফোনে জমা হচ্ছে অসংখ্য ছবি, স্ক্রিনশট, নোট, ফাইল ও বার্তা, যা তথ্য ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের স্মার্টফোনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু আরও শক্তিশালী হওয়া নয়, বরং ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যকে অর্থপূর্ণভাবে মনে রাখা ও সঠিক সময়ে সামনে নিয়ে আসা। আর এই ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, উদ্যোক্তা কিংবা ফ্রিল্যান্সার- সবার ফোনেই প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য। বেশির ভাগ ক্ষেত্রেই এসব সংরক্ষণের সহজ উপায় হয়ে ওঠে স্ক্রিনশট। কিন্তু কয়েক দিন পর সেই স্ক্রিনশটের ভিড়েই প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
এই সমস্যা সমাধানে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা এআইভিত্তিক তথ্য ব্যবস্থাপনা সুবিধা যুক্ত করছে। সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনের ফোলাক্স এআই ইকোসিস্টেমে ফ্ল্যাশমেমো, মাইন্ডহাব ও স্টাডি অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার যুক্ত করা হয়েছে। ফ্ল্যাশমেমোর মাধ্যমে স্ক্রিনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য এক ট্যাপে সংরক্ষণ করা যায়, যা পরে স্বয়ংক্রিয়ভাবে সাজানো ও অনুসন্ধানযোগ্য নোটে পরিণত হয়। অন্যদিকে, মাইন্ডহাব সংরক্ষিত তথ্যকে গোছানোভাবে সংরক্ষণ করে এবং স্টাডি অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় সহায়তা করে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আগামী দিনের এআই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেই প্রযুক্তি, যা ব্যবহারকারীর সময় বাঁচাবে, তথ্যের বিশৃঙ্খলা কমাবে এবং প্রয়োজনের সময় সঠিক তথ্যটি খুঁজে পেতে সহায়তা করবে। কারণ, ভবিষ্যতের সবচেয়ে স্মার্ট স্মার্টফোন হয়তো সেটিই হবে, যা শুধু মানুষের কথা শোনে না, প্রয়োজনীয় বিষয়গুলোও মনে রাখে।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন