সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন
রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন
রবি আজিয়াটা পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রবি আজিয়াটা জানিয়েছে, রুহুল আমিন এর আগে প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতার মধ্যে ১৪ বছরেরও বেশি সময় তিনি রবিতে কর্মরত রয়েছেন।
অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, রূপান্তরমূলক উদ্যোগ, ডেটা অ্যানালিটিক্স এবং ব্যবসায়িক নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রবিতে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর, আর্থিক সুশাসন জোরদার, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কর্মসূচিতেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এক বিবৃতিতে বলেন, “রুহুল আমিনকে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। রবির ব্যবসা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্বে প্রমাণিত দক্ষতা এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের সক্ষমতা কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) এবং সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ইনসিয়াড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি