মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল লার্নিং এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আগামী ১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্মেলন মুডলমুট (MoodleMoot))। ওপেন সোর্স লার্নিং প্ল্যাটফর্ম মুডল-এর ব্যবহারকারী, পার্টনার, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের এই বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের মুডল পার্টনার ব্রেইন স্টেশন ২৩।
‘ট্রান্সফর্মিং এডুকেশন এন্ড ওয়ার্কফোর্স লার্নিং অ্যাট স্কেল উইথ এআই’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে এআইয়ের মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে সরাসরি ও অনলাইনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সম্মেলনে অনলাইনে যুক্ত থাকবেন মুডলের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স এসপলে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যানেল ম্যানেজার স্কট অ্যান্ডারবার্গ, মুডলের টেকনিক্যাল আর্কিটেক্ট ও বাংলাদেশি প্রযুক্তিবিদ এ কে এম সাফাত শাহিন এবং ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়া করপোরেট ডিজিটাল লার্নিং নিয়ে বিশেষ সেশনে অংশ নেবেন আরএকে সিরামিকসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুডল বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরবেন ফিলিপাইনের নেফলিয়া ওয়েব টেকনোলজির প্রেসিডেন্ট ও সিইও শেরিল ভিলারোমান।
আয়োজকদের মতে, দেশে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয় এবং করপোরেট খাতে ডিজিটাল লার্নিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। এ প্রেক্ষাপটে সম্মেলনটি শিক্ষা ও কর্মক্ষেত্রের ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীরা ই-লার্নিং সেবায় ব্যবহারযোগ্য ৫০ হাজার টাকা মূল্যের ব্রেইন স্টেশন ২৩ এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন।
১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত মহাখালীতে ব্রেইন স্টেশন ২৩ এর কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://moot.brainstation-23.com/register এই ঠিকানায়।





দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া