সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই
১১৩ বার পঠিত
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই

---কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল লার্নিং এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আগামী ১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্মেলন মুডলমুট (MoodleMoot))। ওপেন সোর্স লার্নিং প্ল্যাটফর্ম মুডল-এর ব্যবহারকারী, পার্টনার, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের এই বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের মুডল পার্টনার ব্রেইন স্টেশন ২৩।

‘ট্রান্সফর্মিং এডুকেশন এন্ড ওয়ার্কফোর্স লার্নিং অ্যাট স্কেল উইথ এআই’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে এআইয়ের মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে সরাসরি ও অনলাইনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

সম্মেলনে অনলাইনে যুক্ত থাকবেন মুডলের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স এসপলে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যানেল ম্যানেজার স্কট অ্যান্ডারবার্গ, মুডলের টেকনিক্যাল আর্কিটেক্ট ও বাংলাদেশি প্রযুক্তিবিদ এ কে এম সাফাত শাহিন এবং ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিজানুর রহমান।

এছাড়া করপোরেট ডিজিটাল লার্নিং নিয়ে বিশেষ সেশনে অংশ নেবেন আরএকে সিরামিকসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুডল বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরবেন ফিলিপাইনের নেফলিয়া ওয়েব টেকনোলজির প্রেসিডেন্ট ও সিইও শেরিল ভিলারোমান।

আয়োজকদের মতে, দেশে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ^বিদ্যালয় এবং করপোরেট খাতে ডিজিটাল লার্নিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। এ প্রেক্ষাপটে সম্মেলনটি শিক্ষা ও কর্মক্ষেত্রের ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীরা ই-লার্নিং সেবায় ব্যবহারযোগ্য ৫০ হাজার টাকা মূল্যের ব্রেইন স্টেশন ২৩ এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন।

১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত মহাখালীতে ব্রেইন স্টেশন ২৩ এর কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://moot.brainstation-23.com/register এই ঠিকানায়।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন