সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
২১৩ বার পঠিত
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি

---ডিজিটাল রূপান্তর ও পরিচালনগত দক্ষতা বাড়াতে পাঁচ বছরের কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।

সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

চুক্তির আওতায় বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশব্যাপী কার্যক্রমে যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সহায়তা করবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির ডিজিটাল সক্ষমতা, সংযোগ অবকাঠামো ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করে বাহিনীর পরিচালনগত দক্ষতা এবং ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য থেকেই এই অংশীদারত্বের সূচনা। তিনি বলেন, গ্রামীণফোনের ডিজিটাল অভিজ্ঞতা ও সংযোগসেবা বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে সহায়তা করবে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর আধুনিকায়ন ও পরিচালনগত সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারত্ব বাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ উপযোগী সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি