মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল) সিসকোর ‘পার্টনার অফ দ্য ইয়ার ২০২৫-বাংলাদেশ’ সম্মাননা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উদ্ভাবনী প্রযুক্তি সমাধান, গ্রাহকসেবা এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।
এই অর্জন উদ্যাপন উপলক্ষে গত ৬ জুলাই রাজধানীর একটি হোটেলে ‘অ্যাওয়ার্ড রিকগনিশন এন্ড সেলিব্রেশান সিরোমনি’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইএসএলের গ্রাহক, প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর, শিল্পখাতের প্রতিনিধিসহ সিসকোর কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সিসকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার সেলসের চ্যানেল ম্যানেজিং ডিরেক্টর অশোক শিভশঙ্কর, চ্যানেল সেলসের রিজিওনাল ম্যানেজার আনোয়ার হালিম, চ্যানেল পার্টনার টেকনিক্যালের রিজিওনাল ম্যানেজার মুরালি মোহন এবং চ্যানেল ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ম্যানেজার নাভনীত রাধাকৃষ্ণান। এছাড়াও প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইএসএলের পক্ষ থেকে সিসকো, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির উৎকর্ষ, উদ্ভাবন এবং গ্রাহকসেবার প্রতি ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি ভবিষ্যতেও সিসকোর সঙ্গে যৌথভাবে নিরাপদ ও আধুনিক প্রযুক্তি সমাধান প্রদান এবং বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালে সিসকোর সঙ্গে অংশীদারত্ব শুরু করার পর গত দেড় দশকে ইএসএল বাংলাদেশে সিসকোর অন্যতম বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউডভিত্তিক সমাধান বাস্তবায়ন করে আসছে।
বর্তমানে ইএসএলে ২৫০-এর বেশি সিসকো-সার্টিফায়েড প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক হাজারের বেশি কৌশলগত ও মিশন-ক্রিটিক্যাল প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ৫০০-এর বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। এসব গ্রাহকের মধ্যে রয়েছে সরকারি সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, উৎপাদনশিল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারা সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন- এই তিনটি পোর্টফোলিওতে অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদার স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি ইএসএলের প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মানের সেবা প্রদানের দক্ষতার প্রতিফলন।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন