সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
১১৯ বার পঠিত
বুধবার ● ৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

---চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়েছে টিকটক। এটি ওই সময়ে প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ। বুধবার প্রকাশিত টিকটকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সরিয়ে ফেলা ভিডিওগুলোর ৯৯.৬ শতাংশ ব্যবহারকারীদের কোনো অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৯৪.৪ শতাংশ ভিডিও পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়। তবে পরবর্তী যাচাই-বাছাই শেষে ৩ লাখ ২০ হাজার ৫৯৩টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ^ব্যাপী একই সময়ে টিকটক ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও সরিয়েছে, যা ওই সময়ে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অপসারণ করা হয়। পরে যাচাইয়ের পর ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় ফিরিয়ে আনা হয়েছে।

টিকটক জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর মডারেশন ব্যবস্থার কারণে কোনো ভিডিও ভিউ হওয়ার আগেই এবং পুরোনো নীতিমালা বহির্ভূত কনটেন্টও দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে। একই সঙ্গে আপত্তিকর বা অনুপযুক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে মন্তব্য (কমেন্ট) অপসারণের কার্যক্রমও অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ^জুড়ে ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মন্তব্য সরানো হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় বেশি।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় কনটেন্ট অপসারণের সক্রিয় হার ছিল ৯৯.৩ শতাংশ এবং শনাক্ত হওয়া কনটেন্টের ৯৪.৪ শতাংশ পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর সন্দেহে আরও ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৮.৬ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্ত, ১৬.৫ শতাংশ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ ও চ্যালেঞ্জ, ১২.৯ শতাংশ অশালীন আচরণ এবং ১২.৬ শতাংশ নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়েছে। এ ছাড়া ২.১ শতাংশ ভিডিও সম্পাদিত (এডিটেড) মিডিয়া ও এআই-নির্ভর (এআইজিসি) কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়েছে।

টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্মে কনটেন্ট ও অ্যাকাউন্ট-সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে তারা নিয়মিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের পূর্ণাঙ্গ প্রতিবেদন টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন