সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
৯৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

---মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে গ্রামীণফোন। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় চালু হওয়া এ সেবা এশিয়ায় প্রথম দিকের উদ্যোগগুলোর একটি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন জানায়, এ সুবিধার মাধ্যমে ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও গ্রাহকরা ইনস্টাগ্রামে নোটিফিকেশন দেখতে, ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত থাকা সহজ হবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্যবহারকারীরা চাইলে ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই সহজে ডেটা প্যাক কিনতে পারবেন। নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে পূর্ণাঙ্গ (ফুল-ফিচার) মোডে ফিরে যাবে। তখন উচ্চ রেজল্যুশনের ছবি, ভিডিও এবং অন্যান্য সব ফিচার ব্যবহার করা যাবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সেবা চালু করা হচ্ছে। তাঁর ভাষ্য, ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকদের তথ্য জানা এবং সামাজিক যোগাযোগে যুক্ত থাকতে সহায়তা করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন