সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ক্যাশআউটের খরচ কমিয়েছে। এখন থেকে গ্রাহকরা নিজেদের নির্বাচিত দুইটি ‘প্রিয় এজেন্ট’ থেকে মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশআউট করতে পারবেন। এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা সারাদেশে থাকা ৩ লাখ ৫০ হাজারের বেশি বিকাশ এজেন্টের মধ্য থেকে ক্যালেন্ডার মাসভিত্তিক সর্বোচ্চ দুটি এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে নির্বাচন করতে পারবেন। মাস শেষে প্রয়োজন অনুযায়ী এজেন্ট পরিবর্তনের সুযোগও থাকবে।
‘প্রিয় এজেন্ট’ যুক্ত করতে বিকাশ অ্যাপের ক্যাশআউট অপশনে গিয়ে প্রিয় এজেন্ট মেনু থেকে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে মাই বিকাশ মেনুর প্রিয় নম্বর অপশন থেকেও ‘প্রিয় এজেন্ট’ যুক্ত করা যাবে।
তবে মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশআউট অথবা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশআউট করলে আগের মতো হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন