সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
১৫৮ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি

---স্মার্টফোনের পারফরম্যান্স শুধু প্রসেসরের ওপর নির্ভর করে না, দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণও গুরুত্ব্পূর্ণ ভূমিকা রাখে। টানা গেমিং, ভিডিও সম্পাদনা বা একসঙ্গে একাধিক ভারী অ্যাপ চালানোর সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে প্রসেসরের গতি স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। প্রযুক্তির ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় থার্মাল থ্রটলিং। এর ফলে গেমে ফ্রেম রেট কমে যাওয়া, ল্যাগ এবং ধীরগতির মতো সমস্যা দেখা দেয়।

এ সমস্যা সমাধানে নতুন স্মার্টফোন ইনফিনিক্স নোট ৬০ প্রো-তে থ্রিডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম যুক্ত করেছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি প্রসেসরের তাপ দ্রুত ছড়িয়ে দিয়ে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে দীর্ঘ সময় গেম খেলা, মাল্টিটাস্কিং বা ভারী অ্যাপ ব্যবহারের সময়ও পারফরম্যান্স স্থিতিশীল থাকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্নত হিট ডিসিপেশন প্রযুক্তির কারণে ফোনে অতিরিক্ত তাপ জমে না। এতে দীর্ঘ সময় ব্যবহারের পরও ফ্রেম ড্রপ বা পারফরম্যান্স কমে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

ইনফিনিক্সের মতে, বর্তমানে স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু প্রসেসরের ক্ষমতা নয়, সেই পারফরম্যান্স কতক্ষণ ধরে রাখা যায়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার দেশে কার্যকর কুলিং প্রযুক্তি আরও প্রয়োজনীয়।

প্রতিষ্ঠানটির দাবি, নোট ৬০ প্রো-তে যুক্ত উন্নত থার্মাল ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে আরও স্মুথ ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা দিতে সহায়তা করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন