সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
১৪৬ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো

---বাংলাদেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই উন্মোচন করেছে রিভো বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি মডেল দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে বাইক দুটি তৈরি করা হয়েছে। রিভো সি৩৫-এর দাম রাখা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং রিভো সি৩৫-ওয়াই-এর দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

রিভোর দাবি, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এতে রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা চার্জের অবস্থা দেখায়। এছাড়া ৮ ইঞ্চির ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লেতে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়।

দুই মডেলেই ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার। জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন ও গ্লো রেড এই চারটি রঙে পাওয়া যাবে বাইক দুটি।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, আধুনিক নগর জীবনের জন্য স্মার্ট ও শূন্য-নির্গমন প্রযুক্তিনির্ভর যাতায়াত নিশ্চিত করতেই নতুন মডেল দুটি আনা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রিভো সি৩৫ কিনলে ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট ও একটি কীরিং দেওয়া হবে। আর রিভো সি৩৫-ওয়াই কিনলে মিলবে একটি হেলমেট, টি-শার্ট ও কীরিং।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন