সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
২২৯ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন

---ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’ এর বিজয়ীদেরও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সময় উপাচার্য অধ্যাপক এম আর কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। এআই খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণাগার শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, প্রোটোটাইপ তৈরি এবং শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যের কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, ড্যাফোডিলের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্যে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিলকে শুধু এআই-সমর্থিত নয়, এআই-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের বাণিজ্যিকীকরণেও সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন গবেষণাগারে ২৫টি এনভিডিয়া ডিজি স্পার্ক ওয়ার্কস্টেশন এবং আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউ-সমৃদ্ধ পাঁচটি উচ্চক্ষমতার কম্পিউটার রয়েছে। পাঁচজন পূর্ণকালীন গবেষক সেখানে এআই এজেন্ট, স্মার্ট সমাধান এবং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য উন্নয়নে কাজ করছেন। গবেষক দল ইতিমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’সহ কয়েকটি সমাধান তৈরি করেছে। বর্তমানে তারা ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প নিয়ে কাজ করছেন।

অনুষ্ঠান শেষে এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬ এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন