সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
১৭৫ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি

---প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় অবদানের জন্য ‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’ এ চারটি স্বীকৃতি পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।

চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উদ্ভাবন, কৌশলগত প্রভাব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

বাংলালিংক জানায়, এশিয়ার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্ব- এই চার ক্ষেত্রে স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ এবং ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক।

এ ছাড়া ‘র‌্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে এবং ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগে রানারআপ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, এই স্বীকৃতি প্রকিউরমেন্ট দলের উদ্ভাবনী সক্ষমতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন