সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
বিশ্বকাপ ফুটবলের আবহে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে স্মার্টফোন ব্র্যান্ড অপো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ফুটবলকে উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফিফা বিশ্বকাপ ম্যাচ স্ক্রিনিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ?’ শীর্ষক এ প্রচারণায় শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোট ও সমর্থন জানাতে পারবেন। সবচেয়ে বেশি সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের বিশেষ স্ক্রিনিং হবে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন জামাল ভূঁইয়া।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ফুটবল মানুষকে একত্রিত করে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেরও নিজস্ব ফুটবল নায়ক রয়েছেন। জামাল ভূঁইয়ার মাধ্যমে বাংলাদেশের ফুটবল এবং দেশের মানুষের ফুটবলপ্রেমকে উদযাপন করতে পেরে তারা আনন্দিত।
জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্ব। দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা অসাধারণ। অপোর এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার এবং তাঁদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করার অপেক্ষায় আছেন তিনি।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন