সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রায় দেড় বছরের মধ্যে দেশের রাস্তায় ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বা বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।
২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’ দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর বিভিন্ন দামের একাধিক এনইভি মডেল বাজারে এনে পণ্যসারি সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের জন্য নতুন প্রযুক্তিনির্ভর গাড়ি সরবরাহ করছে তারা।
এ উপলক্ষে গত ১২ জুলাই রাজধানীর একটি হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিওয়াইডি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, গ্রাহক, ডিলার, খাতসংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের উপস্থিত ছিলেন।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, ১ হাজার এনইভি সরবরাহের মাইলফলক প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি গ্রাহকদের আস্থা ও পরিবেশবান্ধব যানবাহনের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক এনইভি ব্র্যান্ড হিসেবে বিশ^মানের প্রযুক্তি ও পণ্যের মাধ্যমে টেকসই যাতায়াত আরও সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণ এবং টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বিওয়াইডি কাজ করছে। নতুন প্রযুক্তি, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে এই যাত্রা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক উষ্ণতা কমাতে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলাই বিওয়াইডির অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশেও কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন