সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে শাওমির তিন নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে শাওমির তিন নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা
১৪৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে শাওমির তিন নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

---গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে। নতুন মডেলগুলো হলো- শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১, স্মার্ট ক্যামেরা সি৩০১ এবং আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ক্যামেরাগুলোতে এআইভিত্তিক মানব ও যানবাহন শনাক্তকরণ, উন্নত নাইট ভিশন, ফিজিক্যাল লেন্স শিল্ড, ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন এবং বিল্ট-ইন সিকিউরিটি চিপসেটসহ আধুনিক নিরাপত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ইনডোর ব্যবহারের জন্য সি২০১ ও সি৩০১ মডেলে ৩৬০ ডিগ্রি কভারেজ সুবিধা রয়েছে। অন্যদিকে, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েলে ডুয়েল-লেন্স ডিজাইন, এআইভিত্তিক শনাক্তকরণ, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট এবং আইপি৬৬ ওয়েদার-রেজিস্ট্যান্ট প্রযুক্তি রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, স্মার্ট লাইফস্টাইলের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন ক্যামেরাগুলো বাজারে আনা হয়েছে।

দেশজুড়ে শাওমির অনুমোদিত স্টোরে ক্যামেরাগুলো পাওয়া যাচ্ছে। সি২০১ এর দাম ৩ হাজার ৯৯ টাকা, সি৩০১ এর দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েলের দাম ৬ হাজার টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন