সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে লেনোভোর ৮টি নতুন মনিটর উন্মোচন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে লেনোভোর ৮টি নতুন মনিটর উন্মোচন
১৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে লেনোভোর ৮টি নতুন মনিটর উন্মোচন

---বাংলাদেশের প্রযুক্তিপণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে লেনোভোর ৮টি নতুন মনিটর উন্মোচন করেছে। রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’ এ নতুন মনিটরগুলো উদ্বোধন করা হয়।

নতুন সিরিজে অফিস, শিক্ষা ও মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য এল ও ডি সিরিজের একাধিক মনিটরের পাশাপাশি গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য লিজিয়ন সিরিজের চারটি মডেল আনা হয়েছে। লিজিয়ন সিরিজের মনিটরগুলোতে সর্বোচ্চ ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং নির্বাচিত মডেলে কিউএইচডি ডিসপ্লে ও টাইপ-সি সংযোগ সুবিধা রয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে বিসিএস কমিটির সভাপতি আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর জেনারেল ম্যানেজার কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন।

রেজাউল করিম তুহিন বলেন, গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে নতুন মনিটরগুলো বাজারে আনা হয়েছে। তিনি অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে পণ্য কেনার আহ্বান জানান। প্রতিটি মনিটরের সঙ্গে তিন বছরের অফিসিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি থাকছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন