সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা সম্প্রসারণ করল রবি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশজুড়ে পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা সম্প্রসারণ করল রবি
১৭১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশজুড়ে পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা সম্প্রসারণ করল রবি

---গ্রাহকদের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ‘রবি সুপার বাইক’ সেবা দেশের ৬৪ জেলার ৪৫৮টি উপজেলা ও থানায় সম্প্রসারণ করেছে রবি আজিয়াটা পিএলসি। এর ফলে মাঠপর্যায়ের কর্মীরা গ্রাহকসেবা, ডিজিটাল সেবার প্রচার ও বিভিন্ন কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন।

রবির পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের লক্ষ্য টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল সেবার বিস্তার এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করা। বৈদ্যুতিক বাইক ব্যবহারের ফলে জীবাশ্ম জ¦ালানিচালিত মোটরসাইকেলের তুলনায় কার্বন নিঃসরণ কমে, যা পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার বাইক’ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। এটি টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কোম্পানির অঙ্গীকারের প্রতিফলন।

গত বছর চালু হওয়া এই ই-বাইকগুলোতে কনভার্টেবল কার্গো বক্স, ইউএসবি চার্জিং পোর্ট, অডিও মাইক্রোফোন, ফেস রিকগনিশনভিত্তিক আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মতো সুবিধা রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল