সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম
৯১ বার পঠিত
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম

---ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. বরকতুল আলম নির্বাচিত হয়েছেন। সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল গত ১৭ জুলাই প্রকাশ করা হয়।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ড. মোহাম্মদ নাদির বিন আলী ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পেয়েছেন ৯৫ ভোট।

দুইটি সহসভাপতি পদের মধ্যে মো. নাসির ফিরোজ সর্বোচ্চ ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুমন কুমার সাহা। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ কাওছার উদ্দীন ৯২, শাহানাজ বেগম ৫৬, শাহ জাহিদুর রহমান ৫২, সৈয়দ মো. গালিব ৪২, মাহমুদুল হক ৩৩ এবং মো. শরিফুল আলম ১৯ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. বরকতুল আলম ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সেলিম রেজা পেয়েছেন ৮৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেবাশীষ দাস। একই পদে প্রতিদ্বন্দ্বীতা করা মো. মেহেদী হাসান ৭৮, আবদুল্লাাহ আল মামুন ৬১ এবং শাহরিয়ার রহমান ৪৬ ভোট পেয়েছেন। গত ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন