রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, এক দিনের শপ ম্যানেজার জামাল ভূঁইয়া
অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, এক দিনের শপ ম্যানেজার জামাল ভূঁইয়া
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে নতুন ফ্ল্যাগশিপ স্টোর ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ উদ্বোধন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এক দিনের জন্য ‘শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করেন।
পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলের বেজমেন্ট-১ এর ৪১ ও ৪২ নম্বর দোকানে স্টোরটি চালু করা হয়েছে। অপো জানিয়েছে, স্টোরটিতে ক্রেতারা প্রতিষ্ঠানের স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও পণ্য ও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামাল ভূঁইয়া স্টোরে আগত ক্রেতাদের স্বাগত জানান এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফুটবলভিত্তিক বিভিন্ন আয়োজন ও ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম ১০০ জন ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা টি-শার্ট উপহার দেওয়া হয়। এ ছাড়া অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নেওয়া ক্রেতাদের জন্য অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
এদিন ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অপোর দুটি প্রচারণামূলক ক্যাম্পেইনের বিজয়ীরা জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি দেখা, ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ পান।
অপো বাংলাদেশ অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, নতুন স্টোরের মাধ্যমে বিশ্বমানের খুচরা বিক্রয় অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি দেশের গ্রাহকদের কাছে অপোর পণ্য ও সেবা আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অপো হেড অফিস ও অপো বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন