রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সের দাবি ভিভো ওয়াই৫০০ এর
দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সের দাবি ভিভো ওয়াই৫০০ এর
দেশের বাজারে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ও মসৃণ ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬-এর কারণে অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিং আরও দ্রুত ও সাবলীলভাবে করা যায়। এতে প্রাইভেট স্পেস, ভিভো অফিস কিট, ফ্রি ট্রান্সফার, স্ক্রিন মিররিং, টাস্ক হ্যান্ডঅফ এবং নোটস সিঙ্ক-এর মতো ফিচারও রয়েছে।
স্মার্টফোনটিতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও দৈনন্দিন কাজে এটি ভালো ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটিতে রয়েছে ৮১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এ ছাড়া এতে ব্যবহৃত হয়েছে ৬ ন্যানোমিটারের প্রসেসর, যার অ্যানটুটু স্কোর ৬ লাখ ৮০ হাজার বলে দাবি করেছে ভিভো। প্রতিষ্ঠানটির ভাষ্য, এই চিপসেট ভিভো ওয়াই৪০০ ও ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স দিতে সক্ষম। স্মার্টফোনটি ৫০ মাসের লং-টার্ম স্মুথনেস সার্টিফিকেশন অর্জন করেছে।
বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। প্রথম বিক্রয় উপলক্ষে ক্রেতারা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ নয় মাসের শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। এ ছাড়া ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল সুবিধাও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন