সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন
১৭৯ বার পঠিত
রবিবার ● ১৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপ উদ্বোধন

---চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে ১৫ জুলাই ব্র্যান্ডশপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলা, হাত মেলানো এবং ছবি তোলার পাশাপাশি রোবটটি অনারের বিভিন্ন প্রযুক্তিপণ্য সম্পর্কে তথ্য দেয় এবং কেনাকাটায়ও সহায়তা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

অনার জানিয়েছে, নতুন ব্র্যান্ডশপে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ও বাজেট বান্ধব স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন আইওটি ডিভাইস পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন বলেন, মানসম্মত পণ্য এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার উদ্যোগ সবসময়ই ইতিবাচক। তাঁর আশা, নতুন ব্র্যান্ডশপটি চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, চট্টগ্রাম প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকরা অনারের অফিশিয়াল ডিভাইস ও বিক্রয়োত্তর সেবা আরও সহজে পাবেন। পাশাপাশি এআই-নির্ভর প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার সুযোগও তৈরি হবে।

ব্র্যান্ডশপ উদ্বোধন উপলক্ষে স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র এবং ফিফা বিশ^কাপ ২০২৬-এর অফিসিয়াল ম্যাচবল ‘ট্রিওন্ডা’ জয়ের সুযোগ রাখা হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন