রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভ্যাটিকানে নোবেলজয়ীদের এআই ও পারমাণবিক অস্ত্রবিষয়ক ঘোষণাপত্রে সই করলেন প্রফেসর ইউনূস
ভ্যাটিকানে নোবেলজয়ীদের এআই ও পারমাণবিক অস্ত্রবিষয়ক ঘোষণাপত্রে সই করলেন প্রফেসর ইউনূস
ভ্যাটিকানে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রবিষয়ক গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলিতে অংশ নিয়ে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিন দিনব্যাপী এ সম্মেলন ১৬ জুলাই ইতালির রোমে শেষ হয়। ‘হিউম্যানিটি অ্যাট দ্য থ্রেসোল্ড’ শীর্ষক ঘোষণাপত্রে বিশে^র বিভিন্ন নোবেলজয়ী স্বাক্ষর করেন। তাঁদের মধ্যে সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে ও হুয়ান ম্যানুয়েল সান্তোস ছিলেন।
ঘোষণাপত্রে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির জন্য নজিরবিহীন ঝুঁকি তৈরি করছে। এতে সতর্ক করা হয়, এআইভিত্তিক অস্ত্র প্রতিযোগিতা বৈশি^ক নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও বিপজ্জনক করে তুলছে।
এতে আরও বলা হয়, পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা কমিয়ে দিচ্ছে এআই। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হুমকি এবং তথ্যযুদ্ধের ঝুঁকিও বাড়ছে, যা আন্তর্জাতিক আস্থা ও শান্তির জন্য হুমকি।
ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোর বর্গো লাউদাতো সি’তে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেমোক্রেসি এন্ড ইকোনমিক রেভ্যুলেশন: টুওয়ার্ড এ নিউ ওয়ার্ল্ড’ শীর্ষক অধিবেশনেও বক্তব্য রাখেন।
সম্মেলনের ফাঁকে প্রফেসর ইউনূস সেন্ট পিটার্স ব্যাসিলিকার আর্চপ্রিস্ট কার্ডিনাল মাউরো গামবেত্তি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দংইউর সঙ্গে পৃথক বৈঠক করেন।
যৌথ ঘোষণাপত্রে এআই ও পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে নতুন অস্ত্র প্রতিযোগিতা রোধ, এআই প্রযুক্তির উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা, এআই তদারকিতে আন্তর্জাতিক কাঠামো গঠন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।
ঘোষণাপত্রের শেষাংশে দার্শনিক বার্ট্রান্ড রাসেল ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ঐতিহাসিক আহ্বান ‘তোমরা মানবতাকে স্মরণ করো, বাকিটা ভুলে যাও’ উদ্ধৃত করে বলা হয়েছে, বর্তমান বিশে^র সিদ্ধান্তের ওপরই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভর করছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন