সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ
১৫৪ বার পঠিত
সোমবার ● ২০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তে টিকটকের নতুন উদ্যোগ

---কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করা এবং ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। এ উদ্যোগের আওতায় এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তে শিক্ষামূলক রিসোর্স, উন্নত স্প্যাম শনাক্তকরণ প্রযুক্তি এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা হচ্ছে।

টিকটক জানিয়েছে, এআই-ভিত্তিক কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ (এনএএমএলই) এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সহযোগিতায় একটি ব্যবহারিক গাইড তৈরি করা হয়েছে। টিকটকের গ্লোবাল পাবলিক পলিসি টিমের এআই লিড টম ভার্গিস বলেন, এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্ত, দায়িত্বশীলভাবে এআই ব্যবহার এবং সৃজনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারিত্ব ও বিভিন্ন রিসোর্সে বিনিয়োগ করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’ এর মতো অংশীদারদের সঙ্গে তৈরি শিক্ষামূলক কনটেন্ট ২০ কোটিরও বেশি ভিউ পেয়েছে। এ কর্মসূচির জন্য বিশ^ব্যাপী ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক।

এআই-নির্ভর ভুয়া তথ্য ও স্প্যাম মোকাবিলায়ও জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই-ভিত্তিক স্প্যাম দ্রুত শনাক্ত করতে উন্নত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হবে।

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তে আন্তর্জাতিক মান উন্নয়নের লক্ষ্যে টিকটক ‘সি২পিএ স্টিয়ারিং কমিটি’-তে যোগ দিচ্ছে। এছাড়া কনটেন্ট ক্রেডেনশিয়ালস, ক্রিয়েটর লেবেল এবং নিজস্ব ইনভিজিবল ওয়াটারমার্কিং প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই এআই-নির্মিত বা সম্পাদিত কনটেন্ট শনাক্ত করতে পারেন।

এদিকে ব্যবহারকারীদের সৃজনশীল অভিজ্ঞতা বাড়াতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’ এর মতো নতুন টুলও তৈরি করছে টিকটক। পাশাপাশি ‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফিডে কতটা এআই-সম্পর্কিত কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।

টিকটক বলছে, শিক্ষা, স্বচ্ছতা এবং উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে আরও নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল কমিউনিটি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন