সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে সেলেক্সট্রার নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১
বাজারে সেলেক্সট্রার নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১
দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড ‘এক্সট্রা’ ব্র্যান্ডের নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১ বাজারে এনেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের সবচেয়ে পাতলা ফিচার ফোন। গত ১৯ জুলাই থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। সেলেক্সট্রা জানিয়েছে, নিজস্ব কারখানায় তৈরি ফোনটির পুরুত্ব ৭.৩ মিলিমিটার। আল্ট্রা-স্লিম নকশার কারণে এটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যায়।
ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ১ হাজার ২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা। এ ছাড়া ‘ম্যাজিক ভয়েস’ ফিচারের মাধ্যমে কল করার সময় কণ্ঠস্বর পরিবর্তনের সুবিধাও রয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এতে টর্চলাইটও রাখা হয়েছে। ফোনটি কালো, ধূসর ও সাদা এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, নতুন মডেলটিতে নকশার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ব্যবহারকারীদের কাছে স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের অভিজ্ঞতা ফিরিয়ে আনবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। দেশের বাজারে এক্সট্রা এক্স১ এর দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন