সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখের স্বস্তি দিতে আসছে নতুন ডিসপ্লে প্রযুক্তি
দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখের স্বস্তি দিতে আসছে নতুন ডিসপ্লে প্রযুক্তি
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, দৈনন্দিন জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। অফিসের ই-মেইল, অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও দেখা কিংবা গেম- দিনের বড় একটি সময়ই কেটে যায় মোবাইলের পর্দায়। ফলে অনেক ব্যবহারকারী চোখের ক্লান্তি, অস্বস্তি ও ডিজিটাল ফ্যাটিগের মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর একটি কারণ ডিসপ্লের সূক্ষ্ম ঝিলমিলানি বা ফ্লিকারিং। এটি খালি চোখে সহজে ধরা না পড়লেও দীর্ঘ সময় ব্যবহারে চোখের ক্লান্তি, মাথাব্যথা কিংবা অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে কম উজ্জ্বলতায় বা অন্ধকার পরিবেশে ফোন ব্যবহারের সময় এ সমস্যা বেশি অনুভূত হয়।
এ সমস্যা কমাতে এখন অনেক স্মার্টফোনে উচ্চ-ফ্রিকোয়েন্সির পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তি ডিসপ্লের উজ্জ্বলতা নিয়ন্ত্রণের সময় ফ্লিকারিং কমিয়ে দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহারে তুলনামূলক আরামদায়ক অভিজ্ঞতা দিতে পারে।
এ ধরনের প্রযুক্তি যুক্ত হয়েছে ইনফিনিক্স নোট ৬০ প্রো স্মার্টফোনেও। ডিভাইসটিতে ২৩০৪ হার্টজ পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি রয়েছে, যা ডিসপ্লের সূক্ষ্ম ঝিলমিলানি কমাতে সহায়তা করে। ফলে পড়াশোনা, ভিডিও দেখা বা রাতে দীর্ঘ সময় ফোন ব্যবহারের সময় চোখের অস্বস্তি কিছুটা কমতে পারে। ফোনটিতে আরও রয়েছে মোশন সিকনেস রিলিফ ফিচার। চলন্ত বাস, ট্রেন বা গাড়িেেত ফোন ব্যবহার করলে অনেকের মাথা ঘোরা বা চোখে অস্বস্তি হয়। এ ফিচার স্ক্রিনে কনটেন্ট প্রদর্শনকে আরও স্থিতিশীল রাখতে সাহায্য করে, যা যাত্রাপথে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্টফোন শিল্পে এখন শুধু প্রসেসর, ক্যামেরা বা ডিসপ্লের উজ্জ্বলতা নয়, ব্যবহারকারীর দীর্ঘমেয়াদি স্বস্তি ও সুস্থতার বিষয়েও গুরুত্ব বাড়ছে। কারণ প্রযুক্তি যত বেশি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটির আরামদায়ক ব্যবহার করার অভিজ্ঞতা।
সে দিক থেকে হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং বা মোশন সিকনেস রিলিফের মতো প্রযুক্তিকে কেবল নতুন ফিচার হিসেবে নয়, বরং দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য বাড়ানোর একটি উদ্যোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে স্মার্টফোনের ডিসপ্লে উন্নয়নে এমন ব্যবহারবান্ধব প্রযুক্তির গুরুত্ব আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন