সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেকনো স্পার্ক ৫০ প্রোতে কী থাকছে?
টেকনো স্পার্ক ৫০ প্রোতে কী থাকছে?
স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরা, প্রসেসর বা ব্যাটারির দিকে বেশি নজর দেন। তবে প্রতিদিনের ব্যবহারে ফোনটি কতটা টেকসই, সেটিও এখন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কারণ বৃষ্টি, ধুলাবালি কিংবা অসাবধানতাবশত হাত থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি প্রায়ই হতে হয় ব্যবহারকারীদের। এ ধরনের ব্যবহারের কথা মাথায় রেখেই টেকনো বাজারে এনেছে স্পার্ক ৫০ প্রো।
ফোনটির অন্যতম বৈশিষ্ট্য আইপি৬৮ ও আইপি৬৯, যা পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা দেয়। নির্দিষ্ট পরীক্ষার পরিবেশে ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতেও কার্যক্ষম থাকতে পারে। পাশাপাশি এতে রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা দুর্ঘটনাজনিত আঘাত থেকে ডিভাইসকে সুরক্ষা দিতে সহায়তা করে।
ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, ভিডিও দেখা কিংবা ওয়েব ব্রাউজিংয়ের সময় তুলনামূলক মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়।
স্পার্ক ৫০ প্রোতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সঙ্গে ৬০ ওয়াট সুপারচার্জ সুবিধা থাকায় কম সময়ে চার্জ দেওয়া সম্ভব। টেকনোর দাবি, ১ হাজার ৯০০টির বেশি চার্জ সাইকেলের পরও ব্যাটারি মূল সক্ষমতার ৮০ শতাংশের বেশি ধরে রাখতে পারে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর। এটি ৬ ও ৮ জিবি র্যামের দুটি সংস্করণে পাওয়া যায়। ভার্চুয়াল র্যাম সুবিধার মাধ্যমে ৬ জিবি সংস্করণে সর্বোচ্চ ১৮ জিবি এবং ৮ জিবি সংস্করণে ২৪ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুযোগ রয়েছে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
ক্যামেরার দিক থেকে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ প্রধান ক্যামেরা। এটি বিভিন্ন আলোর পরিবেশে পরিষ্কার ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। দ্রুতগতির বিষয়বস্তু ধারণের জন্য এতে রয়েছে ফ্ল্যাশ স্ন্যাপ ফিচার। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও অনলাইন মিটিংয়ের জন্য উপযোগী।
অডিও অভিজ্ঞতা উন্নত করতে ফোনটিতে ডিটিএস সমর্থিত ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে কল, ভিডিও দেখা কিংবা অনলাইন মিটিংয়ের সময় তুলনামূলক পরিষ্কার শব্দ পাওয়া যায়।
অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলা স্পার্ক ৫০ প্রোতে টেকনোর বেশ কয়েকটি এআই ফিচার রয়েছে। এর মধ্যে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই রাইটিং, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট শিডিউলিং উল্লেখযোগ্য। এছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার সুবিধার মাধ্যমে দুর্বল নেটওয়ার্কেও সংযোগ বজায় রাখা এবং অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়।
বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০ প্রো এর ৬ জিবি র্যাম সংস্করণের দাম ২৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন