মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফুটবল উন্মাদনায় শাওমি স্মার্ট টিভির বিক্রি বেড়েছে
ফুটবল উন্মাদনায় শাওমি স্মার্ট টিভির বিক্রি বেড়েছে
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দেশের বাজারে স্মার্ট টিভির চাহিদা বেড়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে, এ সময়ে বাংলাদেশে তাদের স্মার্ট টিভি বিক্রি এবং ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, বিশ্বকাপ চলাকালে বড় পর্দায় খেলা দেখার আগ্রহ বাড়ায় অনেক পরিবার নতুন টেলিভিশন কিনেছেন। এ কারণে শাওমির বড় পর্দা ও উচ্চ রিফ্রেশ রেটের স্মার্ট টিভিগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহও বেড়েছে।
শাওমির বর্তমান স্মার্ট টিভি লাইনআপে দুটি সিরিজে মোট ৯টি মডেল রয়েছে। এর মধ্যে শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে কিউডি-মিনি এলইডি ডিসপ্লে, লোকাল ডিমিং প্রযুক্তি, সর্বোচ্চ ১,২০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ নেটিভ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। গেমিং ও সিনেমা দেখার অভিজ্ঞতা উন্নত করতে এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তিও রয়েছে।
অন্যদিকে শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লে, সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড এবং ডলবি অডিও। উভয় সিরিজেই ৪কে রেজল্যুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাপল এয়ারপ্লে সুবিধা যুক্ত করা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ফুটবল এমন একটি খেলা, যা মানুষকে একত্রিত করে। এবারের টুর্নামেন্টে বড় পর্দায় খেলা উপভোগের জন্য অনেক পরিবার টেলিভিশন আপগ্রেড করেছেন। তবে শুধু ফুটবল নয়, সারা বছর খেলাধুলা, সিনেমা ও অন্যান্য বিনোদন উপভোগের কথা বিবেচনায় রেখেই এসব স্মার্ট টিভি তৈরি করা হয়েছে।
বাংলাদেশের বাজারে শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজের ৯৮ ইঞ্চি টিভির দাম ৪,৯৯,৯৯৯ টাকা; ৮৫ ইঞ্চির দাম ২,৪৫,৯৯৯ টাকা; ৭৫ ইঞ্চি ১,৭৯,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি ১,৪১,৯৯৯ টাকা; ৫৫ ইঞ্চি ১,০৩,৯৯৯ টাকা এবং শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চির দাম ১,৫৩,৯৯৯ টাকা; ৬৫ ইঞ্চি ১,১৫,৯৯৯ টাকা; ৫৫ ইঞ্চি ৮৪,৯৯৯ টাকা ও ৪৩ ইঞ্চি ৫৩,৯৯৯ টাকা। দেশের অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপে নতুন টিভিগুলো পাওয়া যাচ্ছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন