সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে মটোরোলার নতুন ফিচার ফোন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে মটোরোলার নতুন ফিচার ফোন
১২৩ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে মটোরোলার নতুন ফিচার ফোন

---দেশের বাজারে নতুন একটি ফিচার ফোন এনেছে মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ মডেলের ফোনটি বাজারজাত করছে মটোরোলা ফিচার ফোনের বাংলাদেশি পরিবেশক টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড। ফিচার ফোন ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় ফোনটিতে যুক্ত করা হয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং, ব্লু-টুথ ৫.৩, বাংলা কী-প্যাড, তারবিহীন এফএম রেডিও, অটো কল রেকর্ডিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির মতো সুবিধা।

ফোনটিতে রয়েছে ২ ইঞ্চি ডিসপ্লে, ডুয়াল সিম ব্যবহারের সুযোগ, মেমোরি কার্ড সাপোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট। গ্রাহকদের জন্য অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া হবে।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা দীর্ঘদিনের নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড। নতুন ফোনটিতে সহজ ব্যবহার, টেকসই নকশা এবং প্রয়োজনীয় আধুনিক সুবিধার সমন্বয় করা হয়েছে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি উপযোগী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, দেশের বাজারে মটোরোলার নতুন ফিচার ফোন আনতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও মটোরোলা ব্র্যান্ডের নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির দাম ২ হাজার ৩৫০ টাকা। এটি কালো ও হালকা বেগুনি- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন