সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কড়াইল স্কুলে জাগো ফাউন্ডেশনের এআই লিটারেসি সেশন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কড়াইল স্কুলে জাগো ফাউন্ডেশনের এআই লিটারেসি সেশন
১১০ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কড়াইল স্কুলে জাগো ফাউন্ডেশনের এআই লিটারেসি সেশন

---আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি ডে ২০২৬ উপলক্ষে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলের কিশোরী শিক্ষার্থীদের জন্য এআই লিটারেসি সেশনের আয়োজন করেছে অ্যাকমি এআই লিমিটেড ও জাগো ফাউন্ডেশন। এ উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া এবং প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার সম্পর্কে সচেতন করা।

সেশনে এআইয়ের মৌলিক ধারণা, দৈনন্দিন জীবনে এর ব্যবহার, নৈতিক দিক, নিরাপদ ব্যবহার এবং ডিজিটাল নাগরিক হিসেবে সচেতন থাকার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের কৌতূহল ও সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে উৎসাহ দেওয়া হয়, যাতে তারা প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

অ্যাকমি এআই লিমিটেডের স্ট্র্যাটেজিক সাপোর্ট লিড সুমাইয়া সিদ্দিকি বলেন, মেয়েদের এআই সম্পর্কে জানানো শুধু প্রযুক্তি শিক্ষা নয়, বরং তাদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে তারা প্রযুক্তির ব্যবহারকারী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে উদ্ভাবক ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারবে।

জাগো ফাউন্ডেশনের লিড ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অপূর্ব কর্মকার বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থায় এআই লিটারেসি অন্তর্ভুক্ত করা জরুরি। বিশেষ করে মেয়েদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমাতে এবং নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।

আয়োজকেরা জানান, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যেই এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন