সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আগস্টে দেশের বাজারে আসছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭
আগস্টে দেশের বাজারে আসছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭
দেশের বাজারে আগস্ট মাসে নতুন স্মার্টফোন রেডমি ১৭ আনতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। মিড-রেঞ্জের এই ফোনে থাকছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে সাধারণ ব্যবহারে সর্বোচ্চ ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি রয়েছে। শাওমির দাবি, মাত্র ৪৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে এবং ৩৫ মিনিট চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যাকআপ পাওয়া যাবে।
স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাত থেকে স্ক্রিনকে সুরক্ষা দেবে। পাশাপাশি ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম লুক দেবে।
মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের দাবি করেছে শাওমি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, একবার চার্জে ফোনটি দিয়ে টানা ৯১ ঘণ্টা পর্যন্ত গান শোনা এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস দেখা যাবে।
শাওমি বাংলাদেশ জানিয়েছে, আগামী আগস্টে রেডমি ১৭ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ফোনটির দাম, বাজারে আসার নির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য পরে জানানো হবে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন