সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রতিশ্রুতি নিয়ে এলো রিয়েলমি সি১০০আই
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রতিশ্রুতি নিয়ে এলো রিয়েলমি সি১০০আই
১১০ বার পঠিত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রতিশ্রুতি নিয়ে এলো রিয়েলমি সি১০০আই

---স্মার্টফোন ব্যবহারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো ব্যাটারির স্থায়িত্ব। কাজ, অনলাইন ক্লাস, ভিডিও স্ট্রিমিং, গেমিং কিংবা ডিজিটাল লেনদেন-সব ক্ষেত্রেই দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে চান গ্রাহকরা। এই চাহিদা মাথায় রেখে স্মার্টফোন নির্মাতারা বড় ব্যাটারির পাশাপাশি নতুন প্রযুক্তির দিকেও ঝুঁকছেন।

এমনই একটি প্রযুক্তি হলো টাইটান ব্যাটারি, যেখানে প্রচলিত গ্রাফাইট এনোডের পরিবর্তে সিলিকন-কার্বন এনোড ব্যবহার করা হয়েছে। এর ফলে একই জায়গায় বেশি ক্ষমতার ব্যাটারি সংযোজন সম্ভব হয়। এতে ফোনের আকার খুব বেশি না বাড়িয়েই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করা যায়। পাশাপাশি উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যাটারির কার্যকারিতাও বাড়ায়।

এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি বাংলাদেশে রিয়েলমি সি১০০আই স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত ডিভাইসটিতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান ব্যাটারি। কোম্পানির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটি সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া এতে টানা ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে-ব্যাকের সুবিধা পাওয়া যাবে।

বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব ৮.৩৮ মিলিমিটার। রিয়েলমির দাবি, এটি এই শ্রেণির ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন।

ডিভাইসটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১২০ হার্জ আল্ট্রা স্মুথ ডিসপ্লে, যা স্ক্রলিং, ভিডিও দেখা ও গেমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করবে। পাশাপাশি ৩০০ শতাংশ পর্যন্ত ভলিউম সমর্থিত আল্ট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহারের ফলে উচ্চ শব্দেও পরিষ্কার অডিও শোনা যাবে।

দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনায় রেখে ফোনটিতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ মানের ধুলা ও পানিরোধী সুবিধা, আম্রশেল প্রোটেকশন এবং ১,৬০০-এর বেশি চার্জ সাইকেল সমর্থিত ব্যাটারি যুক্ত করা হয়েছে।

বাংলাদেশের বাজারে রিয়েলমি সি১০০আই ডন পার্পল ও ডাস্ক গ্রে- এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন