সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু
৮৭ বার পঠিত
রবিবার ● ২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

---বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এ ব্যবস্থায় চালকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সময়ভিত্তিক অথবা আয়ভিত্তিক দুই ধরনের সাবস্ক্রিপশন প্যাকেজের যেকোনো একটি বেছে নিতে পারবেন।

উবার জানিয়েছে, চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য একই ধরনের সুবিধা চালুর পর এবার গাড়িচালকদের জন্যও এটি চালু করা হলো। পূর্ণকালীন ও খন্ডকালীন- উভয় ধরনের চালকের জন্য আয় ও কাজের ধরন অনুযায়ী নমনীয় বিকল্প তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন ব্যবস্থায় চালকেরা প্রতিটি ট্রিপে ‘শূন্য শতাংশ কমিশন’ সুবিধা পাবেন। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় তাঁদের কাছেই থাকবে। এর পরিবর্তে তাঁরা নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করবেন।

উবারের দাবি, এ ব্যবস্থার ফলে চালকদের জন্য প্ল্যাটফর্মে যুক্ত হওয়া সহজ হবে এবং তাঁরা নিজেদের সুবিধামতো বেশি ট্রিপ নিয়ে আয় বাড়ানোর সুযোগ পাবেন। একই সঙ্গে বেশি চালক সক্রিয় থাকায় যাত্রীরাও দ্রুত গাড়ি পাওয়ার সুবিধা পেতে পারেন।

উবার বাংলাদেশের কান্ট্র্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, মোটরসাইকেল চালকদের ইতিবাচক সাড়ার পর গাড়িচালকদের জন্যও হাইব্রিড সাবস্ক্রিপশন চালু করা হয়েছে। এতে চালকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সাবস্ক্রিপশন বেছে নিয়ে আরও সহজে আয় করতে পারবেন।

উবার জানিয়েছে, অ্যাপের প্রতিটি ট্রিপে জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ এবং অ্যাপ থেকেই জরুরি সহায়তা নেওয়ার সুবিধাসহ বিভিন্ন নিরাপত্তা ফিচার রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ পর্যন্ত বাংলাদেশে উবারের মাধ্যমে ৭২ লাখের বেশি যাত্রী সেবা নিয়েছেন এবং প্ল্যাটফর্মটিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি চালক আয় করার সুযোগ পেয়েছেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন