সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেনের নিবন্ধন শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেনের নিবন্ধন শুরু
১৫৭ বার পঠিত
রবিবার ● ২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেনের নিবন্ধন শুরু

---আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৬ এর নিবন্ধন শুরু হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত জাতীয় দল আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানিয়েছে, প্রতিযোগিতার জন্য অনলাইন নিবন্ধন চলবে ২২ আগস্ট পর্যন্ত। অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ আগস্ট। জাতীয় পর্ব আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তবে এর তারিখ ও ভেন্যু পরে জানানো হবে।

এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রতিপাদ্য ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারীরা সাংস্কৃৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের জন্য উদ্ভাবনী রোবট তৈরি করবে। প্রতিযোগিতায় ক্রিয়েটিভ, ফিজিক্যাল কম্পিউটিং এবং নতুন সংযোজিত মিশন চ্যালেঞ্জ এই তিনটি বিভাগ থাকবে। মিশন চ্যালেঞ্জ বিভাগে প্রতিযোগিতাস্থলে নির্ধারিত তাৎক্ষণিক একটি কাজ সম্পন্ন করতে সক্ষম স্বয়ংক্রিয় (অটোনোমাস) রোবট তৈরি করতে হবে।

এ ছাড়া জাতীয় পর্বে শুধু রোবোটিক্স কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হবে জুনিয়র (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি)।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে সাফল্য অর্জন করছে। সর্বশেষ ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ সদস্যের বাংলাদেশ দল ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ এবং ৪টি কারিগরি পদকসহ মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার জয় করে। গত আট বছরে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ১৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জ পদক।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য bdro.org ওয়েবসাইটে পাওয়া যাবে।



আর্কাইভ

ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন