সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’
৯৩ বার পঠিত
রবিবার ● ২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’

---বাংলাদেশের বাজারে নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার। আল্ট্রা-স্লিম নকশার এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে উন্নত এআই সুবিধা, বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা ও উচ্চক্ষমতার প্রসেসর রয়েছে।

অনারের দাবি, ম্যাজিক ভি৬ বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির পুরুত্ব ৪ মিলিমিটার এবং ভাঁজ করা অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। ওজন প্রায় ২১৯ গ্রাম।

ফোনটিতে আগের প্রজন্মের তুলনায় তিন গুণ শক্তিশালী হিঞ্জ ব্যবহার করা হয়েছে। অনারের তথ্যমতে, আন্তর্জাতিক পরীক্ষণ ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান এসজিএসের পরীক্ষায় হিঞ্জটি পাঁচ লাখ বার পর্যন্ত ভাঁজ ও খোলার সক্ষমতা দেখিয়েছে।

ম্যাজিক ভি৬-এ ভাঁজ করা অবস্থায় রয়েছে ৬.৫ ইঞ্চির ওএলইডি বাইরের ডিসপ্লে। ফোনটি খুললে পাওয়া যাবে ৭.৯৫ ইঞ্চির ভেতরের পর্দা, যা স্প্লিট-স্ক্রিন সুবিধার মাধ্যমে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়।

ফোনটি অ্যাপল ডিভাইসের সঙ্গে ফাইল আদান-প্রদান এবং ম্যাকবুকের দ্বিতীয় ডিসপ্লে হিসেবে ব্যবহারের সুবিধাও সমর্থন করে।

স্মার্টফোনটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সুবিধাযুক্ত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

ম্যাজিক ভি৬এ ১৬ গিগাবাইট র‌্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ রয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।

ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ উভয় রেটিং সমর্থন করে। ফলে পানি, ধুলাবালি ও প্রতিকূল পরিবেশে ব্যবহারের ক্ষেত্রে এটি অতিরিক্ত সুরক্ষা দিতে সক্ষম বলে জানিয়েছে অনার।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, নতুন স্মার্টফোনটিতে পাতলা নকশা, স্থায়িত্ব, পারফরম্যান্স এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহজ সংযোগের সুবিধাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের বাজারে অনার ম্যাজিক ভি৬ এর দাম ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি লাল, সাদা ও সোনালি এই তিনটি রঙে পাওয়া যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন