সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ
৯৭ বার পঠিত
রবিবার ● ২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ

---রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ ব্র্যান্ড কসপেট বাংলাদেশের বাজারে নতুন দুটি স্মার্টওয়াচ ‘ওআরবি ২’ ও ‘পাল্স ২’ উন্মোচন করেছে। দেশে ব্র্যান্ডটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ মডেল দুটি বাজারজাত করছে। স্মার্টওয়াচ দুটির সঙ্গে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, গ্রাহকদের কাছে বিশ্বমানের ও আসল প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। নতুন দুটি স্মার্টওয়াচ স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সমন্বয়ে উন্নত ব্যবহার অভিজ্ঞতা দেবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করা হবে।

অ্যাডভেঞ্চার ও আউটডোর ব্যবহারকারীদের কথা বিবেচনায় তৈরি স্মার্টওয়াচ দুটিতে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইডু, কিউজেডএসএস ও ন্যাভিক এই ছয়টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সমর্থন রয়েছে। ফলে হাইকিং, ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে আরও নির্ভুল অবস্থান নির্ণয় করা সম্ভব হবে।

দুটি মডেলেই রয়েছে ৪পিডি হেলথ সেন্সর, যার মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুম ও মানসিক চাপ পর্যবেক্ষণ করা যায়। এ ছাড়া ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি স্পোর্টস মোড রয়েছে।

নতুন সিরিজের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিল্ট-ইন ওয়াকি-টকি, পাঁচ ধাপের উজ্জ্বলতার এলইডি ফ্ল্যাশলাইট এবং ব্লু-টুথ কলিং।

মোশন ভিউয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমী ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় মডেল দুটি বাজারে আনা হয়েছে। ডুয়াল-ব্যান্ড জিপিএস, বিল্ট-ইন ওয়াকি-টকি ও দীর্ঘস্থায়ী ব্যাটারির মতো সুবিধা আউটডোর ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিজাইনের দিক থেকে ‘ওআরবি ২’ মডেলটিতে রয়েছে গোলাকার ডায়াল এবং ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে ‘পাল্স ২’ মডেলটি চারকোনা নকশার। এতে রয়েছে ১.৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দুটি মডেলেই ৫ এটিএম ও আইপি৬৯কে রেটিং থাকায় পানি ও প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগী।

মোশন ভিউ জানিয়েছে, কসপেটের নতুন স্মার্টওয়াচ দুটি দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন