রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিঙ্গাপুরে গুগলের ‘কানেক্ট লাইভ ২০২৬’ এ বাংলাদেশি লোকাল গাইডদের অংশগ্রহণ
সিঙ্গাপুরে গুগলের ‘কানেক্ট লাইভ ২০২৬’ এ বাংলাদেশি লোকাল গাইডদের অংশগ্রহণ
গুগল লোকাল গাইডস কমিউনিটির আন্তর্জাতিক আয়োজন ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’ গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। গুগল ম্যাপসে নিয়মিত অবদান রাখা বিভিন্ন দেশের নির্বাচিত লোকাল গাইডরা এতে অংশ নেন।
এবারের আয়োজনে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ থেকে কানেক্ট ফোরাম মডারেটর মো. শফিউল বাশার, মো. খোকন সরকার, গাজী সালাহউদ্দিন, নাসিম জয়, মো. পলাশ ও ফারজানা রুপা এবং জাপানপ্রবাসী বাংলাদেশি তাহমিনা আক্তার তৃষাও সম্মেলনে অংশগ্রহণ করেন।
দুই দিনের সম্মেলনে গুগল ম্যাপস টিম অংশগ্রহণকারীদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ফিচার, ম্যাপিং প্রযুক্তির ভবিষ্যৎ, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের কমিউনিটি কার্যক্রম নিয়ে আলোচনা করে। পাশাপাশি বিভিন্ন দেশের লোকাল গাইডরা নিজেদের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরেন।
বাংলাদেশি অংশগ্রহণকারীরা জানান, তাঁরা স্থানীয় পর্যায়ে নতুন লোকাল গাইড তৈরিতে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গুগলের সংশ্লিষ্ট দলের কাছে দেশের মানচিত্রসংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে প্রতিবন্ধীবান্ধব স্থান চিহ্নিতকরণ, মানচিত্রের তথ্য হালনাগাদ, ডিজিটাল অন্তর্ভুক্তি, নারীর অংশগ্রহণ এবং স্থানীয় উদ্যোক্তাদের তথ্য তুলে ধরার বিষয়ে তাঁরা কাজ করছেন।
উল্লেখ্য, কানেক্ট লাইভ গুগল লোকাল গাইডসের বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত সীমিতসংখ্যক লোকাল গাইডকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের নতুন উদ্যোগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ব্যবহারকারীদের প্রয়োজন নিয়ে গুগলের সংশ্লিষ্ট দলের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশগ্রহণকারীদের যাতায়াত, আবাসন, খাবার ও ভিসা-সংক্রান্ত ব্যয়সহ প্রয়োজনীয় সব খরচ গুগল বহন করেছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন