রবিবার ● ২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিকটকের ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক মাস্টারক্লাস
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিকটকের ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক মাস্টারক্লাস
ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল কনটেন্ট তৈরির বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত ২৭-২৮ জুলাই দুই দিনের ‘টিকটক মাস্টারক্লাস অন জার্নালিজম অ্যান্ড ডিজিটাল স্টোরিটেলিং’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে টিকটক।
দুই দিনের এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা অংশ নেন। কর্মশালায় টিকটক প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, ব্যাখ্যামূলক ভিডিও তৈরি, জনসচেতনতামূলক কনটেন্ট, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা, দর্শকের সঙ্গে সম্পৃক্ততা এবং সাংবাদিকতার নৈতিকতা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের নিউজরুম পরিদর্শনের সুযোগও দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংবাদিকতা, গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ খাতে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
প্রথম দিনের অধিবেশনে বক্তব্য দেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. হারিসুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম।
এ ছাড়া ‘ভবিষ্যতের সাংবাদিকতা কেমন হবে’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ড. মো. হারিসুর রহমান, টিকটকের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আনজুম, বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং কনটেন্ট নির্মাতা কারান পারিহার। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব এবং ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত ধারা উঠে আসে।
দ্বিতীয় দিনের কর্মশালায় সংবাদ নির্বাচন, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং ডিজিটাল যুগে সংবাদমাধ্যমের পরিবর্তন নিয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশনের গবেষক ও নর্দান ইউনিভার্সিটির প্রভাষক মো. জাহিদ হোসেন খান। কনটেন্ট নির্মাতা রাশিক মোহতাসিন (ম্যাজিক রাজিক) ও সাবা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালার অংশ হিসেবে ‘ডিজিটাল স্টোরিটেলিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সেরা তিনটি কনটেন্টকে পুরস্কৃৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয় এবং বিজয়ীরা একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের নিউজরুম পরিদর্শনের সুযোগ পান।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন