সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আগস্টেই আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আগস্টেই আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি
৮৮ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগস্টেই আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি

---বাংলাদেশের বাজারে আগস্টের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ২৭ ৫জি উন্মোচন করতে পারে স্যামসাং। নতুন এই ফোনে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এআইভিত্তিক বিভিন্ন সুবিধা এবং ছয় বছরের অ্যান্ড্রয়েড (ওএস) আপডেট দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং জানায়, গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ ও ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে আসতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ থাকবে।

ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এ ছাড়া ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধাও থাকছে।

এআই সুবিধার মধ্যে রয়েছে গুগলভিত্তিক সার্কেল টু সার্চ, অবজেক্ট ইরেজার, রিয়েল-টাইম ভয়েস ট্রান্সলেশন এবং গুগল জেমিনি সমর্থন। স্যামসাংয়ের দাবি, এসব ফিচার দৈনন্দিন ব্যবহার, ছবি সম্পাদনা এবং তথ্য অনুসন্ধানকে আরও সহজ করবে।

নিরাপত্তার জন্য ফোনটিতে ছয় বছরের নিরাপত্তা আপডেট এবং স্যামসাং নক্স সুরক্ষা সুবিধা থাকবে।

তবে বাংলাদেশে গ্যালাক্সি এ২৭ ৫জি-এর দাম এখনো ঘোষণা করা হয়নি। সম্ভাব্য রঙ হিসেবে ব্ল্যাক, লাইট গ্রিন ও লাইট পিংকের কথা জানানো হয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন