সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের টাইটেল স্পনসর টেকনো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের টাইটেল স্পনসর টেকনো
১০৯ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের টাইটেল স্পনসর টেকনো

---দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশকে গ্রুপ ‘এ’-তে রাখা হয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার অনুমোদনসাপেক্ষ। গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত ড্র অনুষ্ঠানে সাফ, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। অনুষ্ঠানে ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

আগামী ৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬।

রেজওয়ানুল হক বলেন, আনুষ্ঠানিক ড্র টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ। টাইটেল স্পনসর হিসেবে টেকনো দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখবে এবং এই আঞ্চলিক আসরকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন