সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিশুদের মহাকাশ ভাবনায় মুখর ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিশুদের মহাকাশ ভাবনায় মুখর ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’
১০৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুদের মহাকাশ ভাবনায় মুখর ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’

---ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য মহাকাশবিষয়ক অনুষ্ঠান ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’। স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৬ থেকে ১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুরা মহাকাশ নিয়ে নিজেদের গবেষণা, কৌতূহল ও সৃজনশীল চিন্তা উপস্থাপন করে।

আয়োজকরা জানান, শিশুদের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক জ্ঞানচর্চা এবং উপস্থাপনা দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি শিশু নিজেদের পছন্দের একটি মহাকাশবিষয়ক বিষয় নিয়ে প্রায় পাঁচ মিনিটের উপস্থাপনা করে। উপস্থাপনার বিষয়গুলোর মধ্যে ছিল সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস), স্যাটেলাইট, ব্ল্যাক হোল, ধূমকেতু, গ্রহাণু, মহাকাশ অনুসন্ধানের ইতিহাস, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি এবং মহাকাশে মানব বসতির সম্ভাবনা। কয়েকজন শিশু ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযান এবং পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান নিয়েও নিজস্ব ধারণা তুলে ধরে।

উপস্থাপনায় শিশুরা ছবি, পোস্টার, মডেল ও অন্যান্য ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করে। প্রতিটি উপস্থাপনার শেষে দর্শক, অভিভাবক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয় তারা।

পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশবিষয়ক নানা প্রশ্ন করে এবং বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করে। একই সঙ্গে একে অপরের উপস্থাপনা থেকে নতুন বিষয় জানার এবং সমমনা বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

রাইজ আপ ল্যাবসের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে মহাকাশবিজ্ঞান ও গবেষণায় যুক্ত হতে উৎসাহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

স্পেস ইনোভেশন ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শিশুদের আত্মবিশ^াস, গবেষণামনস্কতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার বিকাশে সহায়ক একটি উদ্যোগ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন