মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি ফোন আনছে ইনফিনিক্স
ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি ফোন আনছে ইনফিনিক্স
দেশের বাজারে নতুন একটি ৫জি স্মার্টফোন আনার প্রস্তুতি নিয়েছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ফোনটিতে ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, টেকসই গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধার সমন্বয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইনফিনিক্সের মতে, স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদায় পরিবর্তন এসেছে। আগে প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারির মতো নির্দিষ্ট কয়েকটি বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন ক্রেতারা সমন্বিত ব্যবহার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে আকর্ষণীয় নকশা, উন্নত ক্যামেরা, নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যবহার এবং এআই সুবিধাসম্পন্ন ডিভাইসের চাহিদা বাড়ছে।
প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কাজ, পড়াশোনা, বিনোদন ও কনটেন্ট তৈরির অন্যতম প্রধান ডিভাইসে পরিণত হয়েছে।
ইনফিনিক্সের ভাষ্য, নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে ফোনের নকশা এখন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; বহন ও ব্যবহারের সুবিধাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি দীর্ঘদিন ব্যবহার উপযোগী টেকসই গঠনও ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিওভিত্তিক কনটেন্ট তৈরির প্রবণতা বাড়ায় স্মার্টফোনের ক্যামেরার গুরুত্বও বেড়েছে। একই সঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার, গেমিং ও কর্মক্ষেত্রের বিভিন্ন কাজ নির্বিঘেœ পরিচালনার জন্য স্থিতিশীল পারফরম্যান্সের চাহিদা রয়েছে। এ ছাড়া এআইভিত্তিক বিভিন্ন ফিচারও ধীরে ধীরে স্মার্টফোন ব্যবহারের অপরিহার্য অংশ হয়ে উঠছে।
ইনফিনিক্স জানিয়েছে, নতুন ৫জি স্মার্টফোনে এসব বিষয় বিবেচনায় রেখে ডিজাইন, ক্যামেরা, টেকসই নির্মাণ, পারফরম্যান্স এবং এআই প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। ফোনটি শিগগিরই বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন