মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিএমটিসিএলের সরকারি বহরে টেলিমেটিকস সিস্টেম দেবে কারকোপোলো
ডিএমটিসিএলের সরকারি বহরে টেলিমেটিকস সিস্টেম দেবে কারকোপোলো
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর সরকারি যানবাহনে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম (ভিটিএস) বাস্তবায়ন করবে বাংলা ট্র্যাক গ্রুপের ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম কারকোপোলো।
এ সংক্রান্ত একটি চুক্তি গত ৩ আগস্ট রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে সই হয়েছে। চুক্তিতে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ নজরুল ইসলাম এবং কারকোপোলোর প্রযুক্তি অংশীদার থানে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক সই করেন।
চুক্তির আওতায় ডিএমটিসিএলের সরকারি যানবাহনে কারকোপোলোর ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম স্থাপন করা হবে। এর মাধ্যমে যানবাহনের তাৎক্ষণিক অবস্থান (রিয়েল-টাইম ট্র্যাকিং), রুট পর্যবেক্ষণ, যাত্রার ইতিহাস সংরক্ষণ, চালকের আচরণ বিশ্লেষণ এবং কেন্দ্রীয়ভাবে বহর ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। সংশ্লিষ্টদের মতে, এতে যানবাহন পরিচালনা আরও দক্ষ হবে, সম্পদের ব্যবহার বাড়বে এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ দেশের গণপরিবহন খাতে ডিজিটাল বহর ব্যবস্থাপনা শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে টেলিমেটিকস প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যানবাহনের নিরাপত্তা, পরিচালনায় স্বচ্ছতা এবং বহরের আধুনিকায়নের সুযোগ তৈরি হবে।
থানে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক বলেন, ডিএমটিসিএলের সঙ্গে এই উদ্যোগ স্মার্ট বহর ব্যবস্থাপনা এবং পরিচালনাগত দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) মোহাম্মদ আসাদুজ্জামান, উপমহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) এ কে এম সরওয়ার আলম, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের হেড অব প্রজেক্টস সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফজলে ফাহিম খান, কী অ্যাকাউন্ট ম্যানেজার মো. মহিউদ্দিন (মহিদ) এবং ইঞ্জিনিয়ার (ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট) মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
কারকোপোলো বাংলাদেশের একটি জিপিএসভিত্তিক স্মার্ট ভেহিকেল ট্র্যাকিং সেবা, যা ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের জন্য রিয়েল-টাইম ট্র্যাকিং, নিরাপত্তা এবং বহর ব্যবস্থাপনার প্রযুক্তিনির্ভর সমাধান প্রদান করে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন