সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদুল আজহার ক্যাম্পেইনে ২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঈদুল আজহার ক্যাম্পেইনে ২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা
১২৯ বার পঠিত
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদুল আজহার ক্যাম্পেইনে ২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা

---ঈদুল আজহার ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২৫৩ জন রাইডারকে পুরস্কৃৃত করেছে অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার ও পাওয়ার ব্যাংক।

ফুডপ্যান্ডা জানায়, ই-বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডংজিনের সহযোগিতায় সেরা তিন রাইডারকে ই-বাইক দেওয়া হয়েছে। এ ছাড়া ২০০ জন রাইডারকে স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংক ও বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস দেওয়া হয়েছে।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস প্রধান মুকিতুর রহমান বলেন, ঈদুল আজহার ব্যস্ত সময়ে রাইডারদের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও রাইডারদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন