বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে অর্থ পাচার প্রতিরোধে বিকাশের সেমিনার
অনলাইনে অর্থ পাচার প্রতিরোধে বিকাশের সেমিনার
অনলাইনে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
‘ম্যানেজিং এমএল অ্যান্ড টিএফ রিস্কস ইনভলভিং অনলাইন কানেক্টিভিটি’ শীর্ষক এ সেমিনারে অনলাইন জুয়া ও বেটিং, ভার্চুয়াল অ্যাসেটের (ভিএ) অবৈধ লেনদেন এবং অনলাইনভিত্তিক অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আর্থিক লেনদেনের নিরাপত্তা, ঝুঁকি পর্যবেক্ষণ এবং সময়মতো নিয়ন্ত্রক সংস্থায় প্রতিবেদন পাঠানোর গুরুত্ব তুলে ধরা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের এএমএল-সিএফটি কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
বিকাশ জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি নিজস্ব কমপ্লায়েন্স ব্যবস্থা ব্যবহার করে সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন