বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএসে আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ইউআইটিএসে আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আইটিইই (আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। বিসিসির উদ্যোগে পরিচালিত এ প্রশিক্ষণে ইউআইটিএসের নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণটি জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ) পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই লেভেল-২ (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলাদেশ আইটি-ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টারের (বিডি-আইটেক) পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান আল-ইমতিয়াজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সালের আইটিইই পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। বক্তারা আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা অর্জন এবং বৈশ্বিক কর্মসংস্থানে আইটিইই সনদের গুরুত্ব তুলে ধরেন।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন