সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭ আনল শাওমি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭ আনল শাওমি
১০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭ আনল শাওমি

---বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে শাওমি। নতুন ফোনটিতে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে।

শাওমি জানিয়েছে, রেডমি ১৭-এ ৬.৯ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি৯১-আল্ট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ ব্যবহার করা হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, আইপি৬৪ মানের ধুলা ও পানির ছিটা প্রতিরোধী সুবিধা এবং ডায়নামিক আরজিবি লাইটও রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মাধ্যমে একবার চার্জে দুই দিনের বেশি ব্যবহার করা যাবে। ফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধাও রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নির্মাণ, দ্রুত চার্জিং এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনা করে রেডমি ১৭ তৈরি করা হয়েছে।

ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ২৪ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) বিক্রি হচ্ছে। দেশের শাওমির অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ফোনটি পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন